Showing posts with label স্বামীকে চমকে দিলেন পূর্ণিমা. Show all posts
Showing posts with label স্বামীকে চমকে দিলেন পূর্ণিমা. Show all posts

Thursday, November 27, 2014

স্বামীকে চমকে দিলেন পূর্ণিমা

স্বামীকে চমকে দিলেন পূর্ণিমা


ছবিতে নায়িকাদের অনেক কিছুই করতে দেখা যায়। কখনো তাঁরা মজার রান্না দিয়ে সবাইকে চমকে দেন। আবার কখনো ঘর-সংসার সামলাতে ব্যস্ত থাকেন। বাস্তবের পূর্ণিমা যেন তার ব্যতিক্রম নন। নিজের হাতে প্রথমবারের মতো পিৎজা বানালেন তিনি। প্রথম পিৎজা দিয়ে স্বামী ফাহাদকে চমকে দিলেন পূর্ণিমা। আর স্ত্রী পূর্ণিমার হাতের প্রথম পিৎজা খেয়ে অভিভূত ফাহাদ।
ফাহাদের ভাষ্যমতে, অপূর্ব সেই স্বাদ। পূর্ণিমার হাতে বানানো পিৎজা এককথায় অসাধারণ।স্বামীর জন্য পূর্ণিমার বানানো পিৎজা
ফেসবুক পেজে পূর্ণিমার প্রশংসা করে ফাহাদ লেখেন, খুব মজাদার একটি পিৎজা বানিয়েছে পূর্ণিমা। আমিও তা বেশ মজা করে খেয়েছি। আমার খুব ভালো লেগেছে।
কয়েক মাস ধরে স্বামী, সন্তান আর সংসার নিয়ে ব্যস্ত পূর্ণিমা। সময় পেলে তাই মাঝেমধ্যে নিজের পছন্দসই খাবার তৈরি করেন। আর পছন্দের খাবারটি স্বামীকে খাইয়েও অন্য রকম আনন্দিত হন পূর্ণিমা।
প্রথমবার পিৎজা তৈরি প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘সময় পেলেই নানা পদের রান্না করার চেষ্টা করি। রান্না করতে কিন্তু ভালোই লাগে। তবে সব সময় না, হা হা হা। ইন্টারনেট ঘেঁটে রেসিপিগুলো আয়ত্ত করে নিই। আর তা থেকে নিত্যনতুন রান্না বানানোর চেষ্টা করি। যখনই কোনো কিছু রান্না করি, ফাহাদ (পূর্ণিমার স্বামী) খেয়ে খুব প্রশংসা করে। আজ পর্যন্ত কোনো দিনই সে আমার রান্না খারাপ বলেনি। ফাহাদ আমার সব ধরনের রান্নার ভক্ত। এবারই প্রথম পিৎজা বানালাম। তা-ও স্বামীর জন্য। আর আমার পিৎজা খেয়ে ফাহাদ বলেছে, এটাই বাড়িতে তৈরি সর্বকালের সর্বশ্রেষ্ঠ পিৎজা।’