Showing posts with label সেভিয়া ম্যাচের আগে আলোচনায় মেসির রেকর্ড. Show all posts
Showing posts with label সেভিয়া ম্যাচের আগে আলোচনায় মেসির রেকর্ড. Show all posts

Saturday, November 22, 2014

সেভিয়া ম্যাচের আগে আলোচনায় মেসির রেকর্ড

সেভিয়া ম্যাচের আগে আলোচনায় মেসির রেকর্ড





স্পেনের লা লিগায় বার্সেলোনার গত তিনটি ম্যাচের আগেও এই আলোচনা হয়েছে। সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগেও ক্যাম্প নউয়ের বাতাসে সেই একই প্রশ্ন ভেসে বেড়াচ্ছে-এবার কি লিওনেল মেসির রেকর্ডটা হবে?

এইবারের বিপক্ষে একটি গোল পেয়ে লা লিগায় মেসি তার গোলসংখ্যা ২৫০ করেছিলেন। এরপর এল ক্লাসিকো গেল, সেলতা ভিগো আর আলমেরিয়ার বিপক্ষে ম্যাচ গেল; মেসি আর গোল পেলেন না।

তিন ম্যাচের গোল-খরা কাটিয়ে মেসি কি এবার পারবেন তেলমো সাররার রেকর্ড ছুঁতে? অপেক্ষায় থাকতে হবে শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় নউ ক্যাম্পে শুরু হতে যাওয়া ম্যাচটি পর্যন্ত।

২০০৬ সালে না ফেরার দেশে চলে যাওয়া সাররা ফুটবলকে বিদায় জানান ১৯৫৩-৫৪ মৌসুমে। সেই সময় পর্যন্ত স্পেনের লা লিগায় ২৫১ গোল করেন তিনি। সাররার ৬০ বছরের পুরানো রেকর্ডটি হাতছানি দিয়ে ডাকছে মেসিকে।