Showing posts with label বাবার স্ট্যান্ডি জড়িয়ে চুমু খেল সঞ্জয়-কন্যা ইকরা. Show all posts
Showing posts with label বাবার স্ট্যান্ডি জড়িয়ে চুমু খেল সঞ্জয়-কন্যা ইকরা. Show all posts

Sunday, November 30, 2014

বাবার স্ট্যান্ডি জড়িয়ে চুমু খেল সঞ্জয়-কন্যা ইকরা

বাবার স্ট্যান্ডি জড়িয়ে চুমু খেল সঞ্জয়-কন্যা ইকরা


সঞ্জয় দত্তের স্ট্যান্ডিতে হাত রেখে যেন বাবার স্পর্শ পেতে চাইছে ছোট্ট ইকরাঅস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত ‘খলনায়ক’ তারকা সঞ্জয় দত্তের মেয়ে ইকরার বয়স মাত্র চার বছর। সঞ্জয় অভিনীত ‘উংলি’ ছবিটি মুক্তি পেয়েছে শুক্রবার। ছবিটি দেখতে গিয়ে বাবার স্ট্যান্ডি ইকরার চোখে পড়ে। দেখামাত্রই সে স্ট্যান্ডির দিকে ছুটে যায় এবং জড়িয়ে ধরে চুমু খায়। এভাবে বাবার প্রতি তীব্র ভালোবাসা ও তাঁর শূন্যতা যে তাকে আকুল করে রেখেছে তা প্রকাশ করে ছোট্ট ইকরা।
জন্মদিনে মান্যতা ও বন্ধুদের চিঠি পেয়েছেন সঞ্জয়
অস্ত্র মামলার দণ্ডে পুনের ইয়েরাওয়াড়া কারাগারে সাজা খাটছেন বলিউডের প্রভাবশালী তারকা অভিনেতা সঞ্জয় দত্ত। অনেক দিন বাবাকে কাছ থেকে দেখতে না পেয়ে তাঁর শূন্যতা ভালোই টের পাচ্ছে ইকরা। শুক্রবার সে ‘উংলি’ ছবির প্রদর্শনী দেখতে মা মান্যতা দত্ত ও যমজ ভাই শরণের সঙ্গে প্রেক্ষাগৃহে যায়। সেখানে বাবার স্ট্যান্ডি দেখে ছুটে যায় ইকরা। শুধু তা-ই নয়, জড়িয়ে ধরে চুমুও খায়। আবেগপূর্ণ এক মুহূর্তের জন্ম হয় সেখানে। বিষয়টি মান্যতাসহ সেখানে উপস্থিত সঞ্জয়-ভক্তদের ভীষণভাবে নাড়া দেয়।
হাসপাতালে সঞ্জয়ের মেয়ে ইকরা
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘উংলি’ ছবি দেখতে প্রেক্ষাগৃহে প্রবেশের সময় সেখানে রাখা সঞ্জয়ের স্ট্যান্ডি খেয়াল করেনি ইকরা। বিরতির সময় বাবার স্ট্যান্ডি তার চোখে পড়ে। দেখার সঙ্গে সঙ্গে সঞ্জয়ের স্ট্যান্ডির দিকে ছুটে যায় সে এবং জড়িয়ে ধরে চুমু খায়। সে সময় খুশিতে ইকরার চোখ-মুখ ঝলমল করছিল। তাকে দেখে মনে হচ্ছিল, বাবাকে কাছে পেয়ে বাবার স্নেহের স্পর্শ যেন নিতে চাইছে সে।
দুবাই থেকে ফিরে ভ্রমণের ক্লান্তি থাকলেও সন্তানদের সঙ্গে নিয়ে ঠিকই ‘উংলি’ ছবির প্রদর্শনী দেখতে যান মান্যতা। কারণ সঞ্জয়-ভক্তদের জন্য বিশেষ ওই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। শুরুতে ছবিটি দেখতে যেতে চায়নি ইকরা। বাবা ছবিটিতে অভিনয় করেছে জানার পর প্রেক্ষাগৃহে যেতে সে রাজি হয়। সাধারণত পুরো ছবি দেখার ধৈর্য থাকে না ইকরার। কিন্তু ‘উংলি’ ছবির পুরোটাই সে দেখেছে।