Showing posts with label নতুন ছাঁটে ধোনি. Show all posts
Showing posts with label নতুন ছাঁটে ধোনি. Show all posts

Saturday, December 6, 2014

নতুন ছাঁটে ধোনি

নতুন ছাঁটে ধোনি


চুলের একই স্টাইল বেশি দিন পছন্দ করেন না মহেন্দ্র সিং ধোনি। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে এক রকম চুলের ছাঁট ছিল ভারত অধিনায়কের। কিন্তু কাল অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার আগে তাঁকে দেখা গেল সম্পূর্ণ নতুন চেহারায়। একেবারে ছোট করে ছাঁটা চুলে, যদিও অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে ধোনির খেলা নিয়ে এখনো সংশয় কাটেনি৷ মঙ্গলবার কোহলি না ধোনি কে টস করবেন তা নিয়ে এখনো ধোঁয়াশা। আঙুলের চোটের জন্য ধোনিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে রাখেননি জাতীয় নির্বাচকেরা৷ প্রথম টেস্টের অধিনায়ক করা হয়েছিল বিরাট কোহিলকে৷ কিন্তু ফিল হিউজের মর্মান্তিক মৃত্যুতে পিছিয়ে যায় ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট৷ শুধু তা-ই নয়, ব্রিসবেনের বদলে প্রথম টেস্ট হচ্ছে অ্যাডিলেডে। সিরিজ পিছিয়ে যাওয়ায় প্রথম টেস্টের আগেই অস্ট্রেলিয়া পৌঁছে যাচ্ছেন ধোনি৷ তবে খেলবেন কি না, তা এখনো স্পষ্ট নয়৷