Showing posts with label দুই খানের চুমুর ছবিতে অনলাইন সরগরম. Show all posts
Showing posts with label দুই খানের চুমুর ছবিতে অনলাইন সরগরম. Show all posts

Wednesday, November 26, 2014

দুই খানের চুমুর ছবিতে অনলাইন সরগরম

দুই খানের চুমুর ছবিতে অনলাইন সরগরম


অর্পিতা খানের বিয়ের ‘সংগীত’ অনুষ্ঠানে শাহরুখ ও সালমান খান অর্পিতাকে জড়িয়ে ধরে কপালে চুমু খাওয়ার সময় তাঁদের তিনজনকে ক্যামেরাবন্দী করা হয়। ছবিটি ইন্সটাগ্রামে পোস্ট করেন অর্পিতা। ছবিটি সামাজিক যোগাযোগ রক্ষার বিভিন্ন ওয়েবসাইটে হইচই ফেলে দেয়। পরে কম্পিউটারের কারসাজিতে ছবিটি থেকে অর্পিতাকে কেটে বাদ দিয়ে দুই খানকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা দেখে মনে হচ্ছে, একে অন্যের ঠোঁটে চুমু দিচ্ছেন শাহরুখ ও সালমান। অনলাইনে ছবিটি ছড়িয়ে পড়ায় রীতিমতো তোলপাড় চলছে। বিষয়টি নিয়ে আরও অনেকের মতো ব্যাপক মজা পেয়েছেন শাহরুখ ও সালমানও। তাঁরা ছবিটি নিয়ে নিজেদের মধ্যে মজাও করেছেন।
ছবিটি নিয়ে শাহরুখ ও সালমান একে অন্যের সঙ্গে মজা করার সময় প্রথমে সালমান বলেন, ‘কম্পিউটারের কারসাজিতে বানানো আমাদের চুমুর ছবিটি কি তুমি দেখেছ? আমি অনেককেই বলেছি, আমাদের দুজনের সত্যিকারের চুমুর ছবি আছে।’ জবাবে শাহরুখ বলেন, ‘হ্যাঁ, আমি দেখেছি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। 
শাহরুখকে উদ্দেশ করে সালমান আরও বলেন, ‘ছবিতে তোমার অভিব্যক্তি খুবই খারাপ ছিল। দেখে মনে হয়েছে, তুমি উপভোগ করছিলে।’ জবাবে শাহরুখ বলেন, ‘তোমার অভিব্যক্তি আমার চেয়েও অনেক বেশি খারাপ ছিল।

আরও পড়ুন
কাঁদলেন শাহরুখ-সালমান
অর্পিতার বিয়েতে নাচলেন শাহরুখ
অর্পিতার বিয়ের যত চমক